সিলেট | |
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে কানাডা প্রবাসী এক নারী উদ্যোক্তার মা মোছাঃ আম্বিয়া আক্তারের বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মাওলানা মঈনুল হকের নেতৃত্বে স্থানীয় হেফাজতে ইসলামের একদল উগ্রপন্থী কর্মী ও কিছু মাদরাসা শিক্ষার্থী ‘কাফিরের বাড়ি’ আখ্যা দিয়ে স্লোগান তুলে এই ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই ঘটনাটি ঘটে বলে জানা যায়।
প্রতিবেশী সূত্রে জানা যায়, আম্বিয়া আক্তারের মেয়ে পাপড়ী আক্তার এবং তাঁর স্বামী কাওসার দেশে একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী নেতা রশিদ ও তার বাহিনীর চাঁদাবাজি ও নির্যাতনের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা মাওলানা মঈনুল হকের নির্যাতনের শিকার হয়ে কোন উপায় না পেয়ে নিরুপায় হয়ে প্রাণ বাঁচাতে এই দম্পতি কানাডা চলে যান বলে জানা যায়।
মেয়ে ও জামাতা দেশ ছাড়ার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন মা আম্বিয়া আক্তার। প্রাণভয়ে দীর্ঘ দিন ধরে রয়েছেন আত্মগোপনে। এদিকে, বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ৩ জুলাই বানিয়াচংয়ের মজলিশপুরে আম্বিয়া আক্তারের তালাবদ্ধ বাড়িতে অতর্কিত হামলা চালায় হেফাজতে ইসলামের কিছু উগ্রপন্থী এবং মাদরাসা শিক্ষার্থীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “৩ জুলাই হঠাৎ একদল ধর্মীয় পোশাকধারী লোক ও কিছু মাদরাসা ছাত্র লাঠিসোঁটা নিয়ে আম্বিয়া আক্তারের বাড়ির সামনে এসে জড়ো হয়। তারা বাড়িটিকে ‘কাফিরের বাড়ি’ বলে স্লোগান দিতে থাকে এবং দরজা-জানালা ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। ভয়ে এলাকার কেউ তখন সামনে এগিয়ে যাওয়ার সাহস পায়নি। এর আগেও বিভিন্ন সময়ে অপরিচিত লোকজন এসে পাপড়ী ও তার মায়ের খোঁজখবর নিয়ে গেছে এবং কাউকে দেখলে খবর দেওয়ার জন্য আমাদের ওপর চাপ দিয়েছিল।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd