সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ৬, ২০০৯
ডেস্ক রিপোর্ট :: নগরীর পাঠানটুলায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন আব্দুল ওয়াদুদ নামে এক শিবির নেতা। তিনি পাঠানটুলা জামেয়ার ফাজিলের ছাত্র এবং মহানগর শিবিেিরর ৮ নং ওয়ার্ড এর স্কুল বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলায় এবং তার পিতার নাম আব্দুল মুছাব্বির। তাৎক্ষণিক হামলার কারণ জানা যায়নি
এদিকে এ হামলায় ছাত্রলীগ জড়িত বলে জানিয়েছেন সিলেট মহানগর শিবিরের নেতৃবৃন্দ। অন্যদিকে ছাত্রলীগ হামলার দায়ভার নিতে চাচ্ছেনা। পুলিশ ও এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।
জানা গেছে আজ বুধবার বিকেল ৪ টার দিকে পাঠানটুলা জামেয়া থেকে বাসায় যাওয়ার পথে শিবির নেতা ওয়াদুদের উপর হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ওয়াদুদকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে গেছেন তার সথীর্তরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd