সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৮
সিলেট :: আমানত সংগ্রহ মাস উপলক্ষে পূবালী ব্যাংক লিমিটেড সিলেট মহিলা কলেজ শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টায় মহিলা কলেজ শাখায় অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক লিমিটের এর ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামলী মার্কেটের সভাপতি আব্দুল আওয়াল। মেসার্স আনহার সিকদারের স্বত্তাধীকারী আনহার সিকদার,সিলেট ক্রিসেন্ট মেডিকেলের সার্ভিসের স্বত্তাধীকারী জাকির আহমেদ চৌধুরী,মেসার্স আশা ট্রেড ইন্টারন্যাশনাল’র স্বত্তাধীকারী মো.সাইফুর রহমান খোকন,মো.জিল্লুর রহমান, মেসার্স আর এফ প্ল্যাষ্টিক এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী লুৎফুর রহমান,মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী কামরুজ্জামান খান মাসুদ, মেসার্স সুরমা সাটারিং হাউসের স্বত্তাধীকারী আব্দুল লতিফ তফাদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাল নোট সনাক্তকরনে গ্রাহকদের সচেতনতা সৃষ্টির লক্ষে একটি স্লাইড শো প্রদর্শন করা হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি পূবালী ব্যাংক লিমিটেড সিলেট মহিলা কলেজ শাখার ম্যানেজার জাকিয়া সুলতানা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। – বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd