সিলেট সিটিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

সিলেট সিটিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

ক্রাইম সিলেট ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সিলেট এবং রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট হয়েছে।’

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে সিইসি এ কথা বলেন।

সিলেটে প্রায় ৪৬ শতাংশ ও রাজশাহীতে ৫২ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান সিইসি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারা নিশ্চয় জানেন, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিন্তু এবার বিশৃঙ্খলা ছাড়াই আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..