সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট থানা পুলিশ লোভাছড়া পাথর কোয়ারীর চিন্তার বাজার এলাকায় জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩টি পাথর ভর্তি ট্রাক্টর আটক করেছে।
জানা যায়, চিন্তারবাজার এলাকায় জব্দকৃত পাথর একটি চক্র মাঝে মধ্যে প্রশাসন ও থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে ও ভোর বেলায় ট্রাক্টর গাড়ী দিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে থাকে।
রবিবার বিকেল ২টার দিকে চিন্তার বাজার থেকে জব্দকৃত পাথর পরিবহন করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় থানা পুলিশ দু’টি পাথর বোঝাই ট্রাক্টর গাড়ী এবং গত শনিবার আরো একটি পাথর বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। বর্তমানে ৩টি পাথর বোঝাই ট্রাক্টর থানার ভিতরে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd