সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮
যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কে এলো না এলো তার জন্য নির্বাচন বন্ধ থাকবে না।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি আজ সংসদে এ কথা বলেন।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কি? এর মাধ্যমে কি আমরা অনবরত জানাজা পড়বো?
তিনি বলেন, বেগম জিয়া স্বাভাবিক ও সুস্থ্য রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বার বার দেশে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে সে সুবিধা নিতে চান। এবার দেশের জনগণ বেগম জিয়ার এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে সূচিত উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিমুক্ত শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
তিনি বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান।
গত ৯ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মো. শাহাব উদ্দিন তা সমর্থন করেন।
গত ৭ জানুয়ারি দশম জাতীয় সংসদের ১৯তম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে এ ভাষণ দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd