সিলেট | |
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা গ্রহণের দাবিসহ অন্যান্য দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছে নার্সদের বিভিন্ন সংগঠন। শনিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তারা।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি লিজা আক্তার ও বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মামুন হোসেন বিভিন্ন দাবি তুলে ধরেন।
তারা জানান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না।
এছাড়া ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণের দাবি জানান তারা।
এসময় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, বিএনএ নেতা কামাল হোসেন পাটোয়ারী ও আসাদুজ্জামান জুয়েলসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd