সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: গভীর রাতে ঘুম থেকে উঠে গৃহকর্তা নূরুদ্দিন দেখেন তার প্রবাসী ছেলের বউ সাজেদা (২৫) ঘরে নেই। সাজেদার ঘরের শয়নকক্ষের সমস্ত মালামাল ঠিকই রয়েছে, শুধু তিনি নেই।
রোববার মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাজেদার শ্বশুর নূরুদ্দিন নিখোঁজের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়রি করেছেন।
সাধারণ ডায়রি থেকে জানা যায়, নুরুদ্দিনের সৌদি আবর প্রবাসী ছেলে আবু বক্করের সাথে সাজেদার সাত বছর আগে বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকলেও সাজেদা শ্বশুর বাড়িতে থাকতেন। অন্য দিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে সাজেদা তার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গৃহকর্তা নূরুদ্দিন সাজেদার ঘরের দরজা খোলা দেখেন। ওই ঘরের সমস্ত মালামাল ঠিকঠাক থাকলেও শুধু ছেলের বউ ঘরে নেই। বর্তমানে ছেলের বউ সাজেদার ব্যবহ্নত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে বলে নূরুদ্দিন জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল আলম প্রবাসির স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়রি করার কথা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd