সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সেই ২০০৮ থেকে শুরু। অচেনা অপরিচিত থেকে ধীরে ধীরে পরিচয় ও কথা বলা। এরই এক পর্যায়ে ২০০৯ সাল থেকে ভালো লাগার শুরু আর প্রেমের সূচনা। এই ভালোবাসায় নানা ঝড় চড়াই উৎরাই পেরিয়ে দীর্ঘ ১২ বছরের চেনা জানা পরিচয়ের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। অবশেষে বিয়ে সম্পন্ন হয় আর প্রেমের সম্পর্ক আরো গভীর হয় বিয়ের মাধ্যমে।
এটা বাংলানিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান পারভেজের ভালোবাসার গল্পের একটি অংশ। প্রেম ভালোবাসার সম্পর্ক হলেও বিয়ের জন্য তারা প্রস্তুত ছিল আগে থেকেই। তবে বাধা ছিল পরিবার। দুই পরিবার প্রেমের বিয়ের পক্ষে ছিলনা। বর কনেও নাছোড়বান্দা কোনভাবেই পরিবার ও বাবা মায়ের দোয়া ও সিদ্ধান্ত ছাড়া তারা বিয়ে করবেনা, আর সিদ্ধান্তটিও পছন্দের মানুষের পক্ষে নিতে দিনের পর দিন চলে অপেক্ষা ও পরিবারকে বুঝানোর পালা। সেই অংশের সমাপ্তি আসলো শেষ পর্যায়ে আর দুই পরিবার সম্মতি দিল বিয়ের। দুই পরিবারের সম্মতিতে সকলের হাঁসি খুশিতে পরিবারের সবাইকে একত্রিত করেই বিয়ের কাবিন সম্পন্ন হয় দুজনের।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে কাবিনের অনুষ্ঠান সম্পন্ন হয় মাহফুজুর রহমান পারভেজ ও তাহিয়া হোসাইন রিয়ার। দুই পরিবার ও আত্মীয় স্বজন পরিজনদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।
পারভেজ তার পেশায় কর্মরত রয়েছেন এবং তাহিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছেন। মা বাবার দুই ছেলের মধ্যে পারভেজ ছোট আর বাবা মায়ের ৪ মেয়ের মধ্যে তাহিয়া দ্বিতীয় সন্তান।
বিয়ের ব্যাপারে জানতে চাইলে বর জানায়, বিয়েটা করার প্ল্যান ছিল অনেক আগেই কিন্তু পরিবারের সবাইকে রাজি করিয়ে সবাইকে নিয়েই করার চিন্তা থেকেই দেরি হওয়া। আল্লাহ যার সাথে জুড়ি লিখে রেখেছেন সেটিই আসলে হবে। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন সকল অবস্থায় একে অপরের পাশে থাকতে পারি।
কনে জানায়, আমি প্রথম থেকেই বাড়িতে জানিয়ে দিয়েছিলাম বিয়ে করলে ওকেই করবো নাহয় করবোনা। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd