সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তার সম্পাদক তিথি সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং কঠোর শাস্তির দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্ট ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে শিক্ষার্থীরা।
তিথি সরকার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি বিশ্ব হিন্দু সংগ্রাম পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখারও আহ্বায়ক তিনি।
জানা যায়, তিথী সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত করে মন্তব্য করে আসছিলেন।
সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিনশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকে তিথী সরকার ছাত্র অধিকার পরিষদে যুক্ত থাকার বিষয়ে সংগঠনটির নিন্দা জানায়। আবার তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সামাজিক মাধ্যমে দাবি জানায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ধর্ম নিয়ে কটূক্তির কথা আমরা জানতে পেরেছি। অতি শীগ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান বলেন, ‘আমরা কিছুদিন ধরেই বিষয়গুলো লক্ষ্য করেছি, পরবর্তীতে আমরা তাকে কয়েকবার (ধর্ম ও মতের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হওয়ার জন্য) বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd