সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নাটোরে শতবর্ষী এক বৃদ্ধের সাথে ৮০ বছরের বৃদ্ধার বিয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) দিনগত রাতে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। পাত্রের নাম আহাদ আলী মণ্ডল ওরফে আদি (১০৫) ও পাত্রীর নাম আমেলা বেগম (৮০)।
নাটোর সদর উপজেলায় পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিয়েতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করা হয়। পরে নগদ ৬৫০ টাকা পরিশোধিত দেন মোহরে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। শতবর্ষী বৃদ্ধার বিয়েতে গ্রামের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সদ্য বিবাহিত সেই যুগল একই গ্রামের বাসিন্দা এবং উভয়ের ঘরেই সন্তান রয়েছে। একাকীত্ব জীবন থেকে উত্তরণ পেতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান এ তথ্য নিশ্চিত করেন।
ইউপি চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, পাত্র আহাদের চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার নাতি-নাতনি থাকলেও স্ত্রী না থাকার কারণে বৃদ্ধ বয়সে বেশ একাকিত্বে জীবন কাটাতেন আহাদ। পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
অপরদিকে একই গ্রামের আমেলা বেগমের স্বামী মারা যাওয়ার পর সন্তান ও নাতি-নাতনি থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন তিনি। তবে তার সন্তানের সংখ্যা জানা যায়নি। এ অবস্থায় তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd