সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : একটি সুখী পরিবারকে চোখের পলকে তছনছ করে দিতে পারে পরকীয়া সম্পর্ক। কেউ নিজের ইচ্ছায় এই নিষিদ্ধ সম্পর্কে জড়ান, আবার কেউ পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। আবার জীবনসঙ্গী মনের মতো না হলে কেউ কেউ সচেতনভাবেই পরকীয়া প্রেম করেন।
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার শুভারামপুর গ্রামে। ভালোবেসে আপন খালাতো বোন শারমিন আক্তার রুমিকে (২৫) বিয়ে করেছিলেন প্রবাসী আলমগীর হোসেন। তিনি প্রবাসে থেকে টাকা পয়সা দিয়ে তার স্ত্রীকে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করান। আর সেই স্ত্রী’ই পরকীয়া করে কন্যা সন্তানসহ টাকা-পয়সা ও গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছেন। স্ত্রীর পালানোর সংবাদ পেয়ে আলমগীর হোসেন দেশে আসেন এবং বর্তমানে তিনি দেশে আছেন।
তিনি জানান, আমাদের সংসার জীবনে জান্নাত জেমি রোজা নামের ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। প্রবাসে থাকাকালে আমার যাবতীয় উপার্জনের টাকা আমি আমার স্ত্রীর কাছে পাঠাতাম। সে আমার ৬ লাখ টাকা, গয়নাগাটি ও আমার মেয়েটিকে নিয়ে পরকীয়া করে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে।
তিনি আরও জানান, স্ত্রী চলে যাওয়ার পর সে আমাকে ও আমার বাবা-মাকে আসামি করে আদালতে মামলা করেছে। মামলা করার পর আমার বাবা-মা আদালতে হাজির হলেও সে হাজির হয়নি। এমন সংবাদ পেয়ে আমি বিদেশ থেকে বাড়িতে এসে শুনি আমার কন্যা সন্তান নিয়ে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। সে অন্য কোথায়ও বিয়ে করে সংসার করছে। আমি আমার স্ত্রীর ফোন নাম্বারে কল করলে বন্ধ পাই। পরে শ্বশুর বাড়িতে খবর নেই, স্ত্রী সন্তান কোথায় আছে জানতে চাইলে, শ্বশুর শাশুড়ী জানায় তোমার স্ত্রী সন্তান আমাদের কাছে নেই অন্য কোথাও বিয়ে হয়েছে।
স্ত্রী সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন প্রবাসী আলমগীর হোসেন। তিনি জানান-স্ত্রী পালানোর ঘটনার সঙ্গে আমার খালা-খালু জড়িত রয়েছেন। তারা টাকা পয়সার লোভে আমার স্ত্রীকে পালাতে সহযোগিতা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd