সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : যশোরের শার্শা থেকে একাধিক মামলার আসামি রিজিয়া বেগম ওরফে তানিয়া (৪২)কে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আমতলা থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক তানিয়া বাগআঁচড়া বকুলতলা এলাকার নজরুল ইসলামের স্ত্রী। ধরা পড়ার পর সে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে এসে আবার অপকর্মে লিপ্ত হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, গোপনে মাদক বেচাকেনা করছে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক তানিয়া ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে এর আগে মাদকের ৫টি মামলা রয়েছে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবেও পরিচিত। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd