সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের জলাধারের পানিপ্রবাহ নিশ্চিত করতে সুনামগঞ্জে নদ নদী,খালবিল ও জলাধারের অবৈধ দখলবাজদের স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় সুরমা নদীর তীর দখল করে গড়ে ওঠা ৯টি অবৈধ স্থাপনা শ্রমিকরা হাতুড়ি-শাবল দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে উচ্ছেদ করে প্রশাসন।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপপরিচালক এমরান হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোখলেছুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটি)হারুনুর রশিদ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল,তহসিলদার কামাল হোসেন,সাব্বির আহমদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের জলাধারের পানিপ্রবাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান এখন থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ দিনব্যাপী উচ্ছেদ অভিযান চলবে বলে জানান সংশ্লিষ্টরা। পর্যায়ক্রমে নদ নদী খাল বিল ও জলাধারের পানিপ্রবাহ বাধাগ্রস্থ করে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য,আজ ২৩ইডিসেম্বর থেকে সারাদেশে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd