দিরাইয়ে অনিমজ্জিত রাস্তার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

দিরাইয়ে অনিমজ্জিত রাস্তার দাবিতে মানববন্ধন

ক্রাইম সিলেট ডেস্ক :: দিরাই উপজেলার ভাটিপাড়া পাথারিয়া বাংলা বাজার অনিমজ্জিত ( আবুড়া) রাস্তার দাবিতে মানব বন্ধন করেছে তিন ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনগণ। শনিবার দুপুরে স্হানীয় ভাটিপাড়া বাজারে সুবিধা বঞ্চিত জনগণের ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

হাজার হাজার জনগণ স্বতস্ফূর্তভাবে ঘণ্টাব্যাপী মানব বন্ধনে অংশগ্রহণ করেন। ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ ও সমাজকর্মী রুবেল আহমদের যৌথ পরিচালনা বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খান, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তালুকদার, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সমাজকর্মী শিবলী চৌধুরী, কবি আবিদ ফায়সাল, ব্যাংকার মইনুল ইসলাম জুবের,সাংবাদিক আবু তাহের চৌধুরী, সৈদুর রহমান তালুকদার,আওয়ামী লীগ নেতা শাহ আলম দীপ, উদ্যোগতা ও সমাজকর্মী শোকরান চৌধুরী, যুবলীগ নেতা সানোয়ার হোসেন কাজী, ফুয়াদ আল নোমান, জমিয়ত নেতা মাওলানা মুহিবুর রহমান, মাওলানা জাবির হোসেন চৌধুরী, সমাজকর্মী সোহেল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

বক্তারা দাবি করেন মাত্র সাড়ে ১১ কিলোমিটার রাস্তার কারণে আমার আজ রাজপথে নামতে হচ্ছে। সরকার হাজার হাজার কিলোমিটার রাস্তার উন্নয়ন করছেন অথচ পাথারিয়া বাংলা বাজার ভায়া ভাটিপাড়া রাস্তার মাত্র সাড়ে ১১ কিলোমিটার দুরত্ব। এই রাস্তা দিয়ে জেলার তিনটি ইউনিয়নের মানুষ শুধু চলাচল করেন না পাশ্বর্বর্তী নেত্রকোনা ও খালিয়াজুরী মানুষ ও প্রতিদিন চলাচল করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে প্রতিদিন ভাংগাচোরা রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে, কথায় বলে বর্ষায় নাও হেমন্তে পাও’ এই রাস্তাটি ১২ মাস চলাচলের উপযোগী করলে সরকার ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। সরকারের ঘোষিত গ্রামকে শহরে রুপান্তরিত করার যে ঘোষণা তা বাস্তবায়ন করতে হলে আমাদের প্রানের দাবি অবিলম্বে পাথারিয়া বাংলা বাজার ভায়া ভাটিপাড়া অনিমজ্জিত ( আবুড়া) রাস্তা করে দিতে সকল ব্যবস্থা করার জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বঞ্চিত এলাকাবাসী। ঘন্টা ব্যাপী মানব বন্ধন শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ মহোদয় বরাবর স্মারক লিপি দেন সুবিধা বঞ্চিত জনগণ।

তিনি আশ্বস্ত করেন যে বর্তমান সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গ্রামকে শহরে রুপান্তরিত করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করতে আপনাদের এই দাবি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করবো। এসময় তাঁর সাথে ছিলেন দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সফিউল্লাহ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..