প্রধানমন্ত্রীর সাথে ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

প্রধানমন্ত্রীর সাথে ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী,জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। আজ বিকাল ৩টায় গণভবনে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সৌজন্য সাক্ষাত শেষে তিনি তাঁর লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক তিনটি  উপন্যাস( ত্রয়ী উপন্যাস) উপহার দেন।
এ সময় সাথে উপস্থিত ছিলেন ভাত গাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াস মিয়া ও চেয়ারম্যানের বড় ছেলে ফজল মাহবুব সনেট।প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে উপজেলা চেয়ারম্যান নিজের ফেসবুক পোস্টে বলেন,
বিজয়ের মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙবন্ধুর সুযোগ্যা কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেএী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত শেষে আমার লিখা মুক্তিযুদ্ধ বিষয়ক তিনখানা উপন্যাস(এয়ী উপন্যাস) উপহার দিলাম।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময়  উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন। ছাতক সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে,ছাতকের ব্যাপক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ছাতকবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..