সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, আমরা কর্ণফুলির নিচে টার্নেল বানাচ্ছি। নদীর উপর পদ্মাসেতু বানাচ্ছি। আমরা আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইন পাঠিয়েছি। রুপপুরে পারমাণবিক বিদুৎ কেন্দ্র বানাচ্ছি। আমরা সকল জেলাগুলোকে চার লেনের মধ্যে নিয়ে আসব। সকল রেলেকে ডাবল লাইনের মধ্যে নিয়ে আসব।
শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।
এর আগে মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার টিএলসিসি সভায় যোগ দেন। পরে পৌরসভার সিনিয়ন সিটিজেন পার্ক প্রবীণাঙ্গন এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd