সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। (৪ নভেম্বর) সোমবার ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে এলাকার ২/৩ যুবকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে বালিপাড়া গ্রামের মৃত রফিক আহমদের ছেলে আলম হোসেন (২০) প্রেম নিবেদন করে উক্তত্য করতো। এতে স্কুল ছাত্রী প্রেম প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয় আলম হোসেন। স্কুল ছাত্রীকে অপহরণ করবে বলে নানাভাবে ভয়ভীতি দেখায় সে। ঘটনার দিন সোমবার ভোর অনুমান সাড়ে ৪টার দিকে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে ছাত্রী কুসুম ঘর হইতে বাহির হয়। এমন সময় আলম হোসেন সহ তার ২/৩ বন্ধুকে সঙ্গে নিয়ে ছাত্রী কুসুমকে জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিক্সার ভিতরে করে অপহরণ করে নিয়ে যায়। এলাকার লোকজন তা দেখে কুসুমের বাবাকে খবর দিলে তিনি আতœীয় স্বজনকে সাথে নিয়ে বাড়ির আশপাশ সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ছাত্রীর কোন খোঁজ পাননি।
এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় আলম হোসেন সহ ২/৩ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক বলেন, অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।অপহরণকৃত স্কুল ছাত্রীকে আমরা উদ্ধার করেছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd