সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীত শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
খোরশেদ আলম জানান, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিটিভির তালিকাভুক্ত শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটকের পর যাচাই-বাছাই চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd