সিলেট | |
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
সিলেট নগরীর ঘাসিটুলা থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে ঘাসিটুলা সবুজ সেনা এ বøক জনৈক আনারের বাড়ীর সামনে অটোগ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তীর শিলং জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর ঘাসিটুলা ৭৫ নং বাসার ইস্তরি মিয়ার পুত্র জায়েদ (২৫), ঘাসিটুলা তেরা মিয়ার বাসার মৃত আব্দুস শহীদের পুত্র ইমন আহমদ (৩৫), ঘাসিটুলা জামাল মিয়ার কলোনীর আব্দুর রশীদের পুত্র মোঃ ফারুক মিয়া (৩৯) ও বাদশা মিয়ার কলোনীর আলাল উদ্দিন খানের পুত্র মোঃ সেলিম (৩২)। অভিযানের বিষয় টের পেয়ে তাদের সাথে থাকা আরো ৫-৭ জন জুয়াড়ি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd