জাফলংয়ে বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনাসহ ক্রাশার মেশিন উচ্ছেদ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

জাফলংয়ে বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনাসহ ক্রাশার মেশিন উচ্ছেদ

সিলেটের গোয়াইনঘাটের জাফলং বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনাসহ স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ ও মজুদ করে রাখা পাথর জব্দ করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাফলং গ্রীণপার্ক, কানাইজুড়ি ও রহমতপুর এলাকায় এ অভিযান চলে।

অভিযানে জাফলং গ্রীণপার্ক এলাকায় বন বিভাগের জায়গা দখল করে মজুদ করে রাখা প্রায় ৪ হাজার ফুট পাথর জব্দ ও কানাইজুড়ি এবং রহমতপুর নামক এলাকায় প্রায় অর্ধশত স্টোনক্রাশার মেশিনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, তামাবিল বিজিবির কোম্পানি কমান্ডার হুমায়ুন আহমেদ, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন, জাফলং বন বিট কর্মকর্তা জহিরুল ইসলামসহ পুলিশ, বিজিবি ও বন বিভাগের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জাহাঙ্গীর আলম জানান, বন বিভাগের আবেদনের প্রেক্ষিতে তাদের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বন বিভাগের ভূমি থেকে বেশ কয়েকটি স্থাপনাসহ প্রায় অর্ধশত স্টোন ক্রাশার মেশিন পেলুডার দিয়ে গুড়িয়ে উচ্ছেদ ও প্রায় ৪ হাজার ফুট পাথর জব্দ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..