সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা উপলক্ষে বিশেষ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, ‘জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে সিটি কর্পোরেশন। বিগত নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি মহানগরবাসীকে দিয়েছিলাম, সেই আলোকে আসন্ন বাজেট প্রণয়ন করা হচ্ছে। আর সেটি হবে একটি গণমুখী বাজেট’।
তিনি আরও বলেন, ‘বাজেট প্রণয়নের সাথে তা বাস্তবায়নের মধ্য দিয়ে আসন্ন বাজেটকে বাস্তব রুপ দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সে নিরিখেই ২০১৯-২০ অর্থ বছরের বাজেটটি প্রস্তুত করা হচ্ছে’।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলর ও অর্থ কমিটির চেয়ারম্যান তাকবিরুল ইসলাম পিন্টু, সচিব মোহাম্মদ বদরুল হক ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।
সিসিকের কাউন্সিলর, মহিলা কাউন্সিলরগন আগামী বাজেট নিয়ে তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd