সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯
৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিংয়ের পুরাতন কারিকুলাম বহাল, স্বতন্ত্র প্রফেশনাল ক্যাডার সার্ভিসসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিথি শিকদারের পরিচালনায় দাবির পক্ষে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ তানজিনা তিথীসহ শিক্ষর্থীরা।
তাদের দাবিগুলো হলো- চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকা করা এবং বৃত্তি ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা এবং সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।
সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ হওয়ার পরই ক্লাসে ফিরে যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd