সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর দিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে গতকাল (৩ জুলাই) বুধবার দিবাগত রাতে জৈন্তাপুর থানাধীন সরুখেল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল আহমদ (৪৮) কে গ্রেফতার করেছে।
সে জৈন্তাপুর থানার ভিত্রিখেল (চামটি) গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
উল্লখ- আসামী বাবুল আহমেদ ইতিপূর্বেও মাদক মামলায় কারা ভোগ করেছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd