সিলেট ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯
সিলেট নগরীর সাগর দিঘীর পাড় থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে ওই এলাকার লাগোয়া দুটি বহুতল অ্যাপার্টম্যান্ট ভবন আপন হোয়াইন হাউস ও আপন ব্লু টাওয়ারের মধ্যবর্তী স্থধান থেকে শাহানা আক্তার (১৭) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী।
শাহানার বাড়ি বটেশ্বর এলাকায়। তিনি আপন ব্লু টাওয়ারের ১০ তলায় ডা. হাসিনা মুন্নির ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতেন।
শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা দুৃই ভবনের মধ্যবর্তী স্থানে শাহানার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ডা. হাসিনা মুন্নির স্বামী আখতারুজ্জামান বলেন, ৬/৭ মাস ধরে শাহানা আমাদের বাসায় কাজ করে। ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে জানান আথতারুজ্জামান।
এ ব্যাপারে কতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ছাহাবুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ দুই ভবনের মাঝখান থেকে লাশটি উদ্ধার করেছে। কিভাবে সে মারা গেলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd