সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর মদিনা মার্কেট থেকে অপহৃত জেসমিন বেগমকে (২৫) উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নর্থইষ্ট ফিলিং স্টেশনের পাশে একটি বাসা থেকে উদ্ধার তাকে করা হয়। এর আগে ওইদিন বেলা ১টার দিকে জেসমিনকে অপহরণ করে চারজন। তাকে আটকে রেখে মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। আটককৃতরা হলেন, সাইদুল ইসলাম (২২), মনির হোসেন ফিরোজ, মো. মাসুক মিয়া ও মো. আব্দুর রহমান। পুলিশ জানায়, আটককৃতরা দীঘদিন থেকে মহানগর এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। ভিকটিম জেসমিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ‘আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। এদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় দুটি মামলা বিচারাধীন রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd