দুই শিশুকে ঘুমে রেখে ভাগিনার হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

দুই শিশুকে ঘুমে রেখে ভাগিনার হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

ক্রাইম সিলেট ডেস্ক :: দুই শিশুকে ঘুমে রেখেই পরকীয়ার টানে ভাগিনার হাত ধরে পালিয়ে গেছে এক প্রবাসীর স্ত্রী। গত মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের আক্তারুজ্জামান ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।ভাগিনা ইব্রাহিম পেশায় মাইক্রোচালক। তার বাড়ি উপজেলার মেহেদি নগর গ্রামে।

রাতের আঁধারে ইব্রাহিম তার মামা দুবাই প্রবাসী মতিউর রহমাানের স্ত্রী রাহেলা আক্তারকে নিয়ে পালিয়ে যায়।এ সময় ১০ ভরি স্বর্ণালংঙ্কার ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ ২ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায় তারা ।

রাহেলা আক্তারের ৪ বসরের একটি পুত্র ও ১৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। রাহেলা আক্তার একই উপজেলার ৯ নং ইউনিয়নের মাঠবাড়িয়া ( মিঠাছরা বাজারের পশ্চিমে) গ্রামের হাবিব উল্লাহ ভূঞা বাড়ির মফিজুর রহমানের মেয়ে। এ বিষয়ে রাহেলার স্বামী মতিউর রহমান প্রবাস থেকে দেশে ফিরে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..