সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: শিবগঞ্জ থেকে একাধিক মামলার পলাতক আসামি আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আটককৃত আসামির নাম সৈয়দ নাহিদ রহমান সাব্বির (২৫)। তিনি শাহপরান এলাকার সৈয়দ মহিবুর রহমানে ছেলে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় এসএমপির শাহপরাণ থানাধীন শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একাদিক মামলা আছে। এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামিকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd