সবুজ সিলেট ও কুশিয়ারা মিডিয়ার ‘সুখের কপাল’ নাটকের শ্যুটিং শুরু

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

সবুজ সিলেট ও কুশিয়ারা মিডিয়ার ‘সুখের কপাল’ নাটকের শ্যুটিং শুরু

ক্রাইম সিলেট ডেস্ক : যৌথ পরিবার প্রবাসে এবং দেশে অবস্থানকারীদের জীবন চিত্রের প্রেক্ষাপট নিয়ে সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত সুখের কপাল নাটকের শ্যুটিং শুরু হয়েছে। দৈনিক সবুজ সিলেট ও কুশিয়ারা মিডিয়া লিমিটেডের পরিবেশনায় গতকাল শনিবার দিনব্যাপী নাটকটির দৃশ্য ধারণ করা হয় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের প্রবাসী যুবলীগ নেতা আনোয়ার মিয়ার বাড়িতে।

নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান। নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করছেন পরিচালক কামরুল চৌধুরী।

নাটকে অভিনয় করেছেন-সিলেটের জনপ্রিয় কৌতুক অভিনেতা সাহেদ মোশাররফ (কটাই মিয়া), সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-শামীম আহমদ বাদশা, ছুলেমান হোসেন চুন্নু, তারাণা রিয়া, শুভা, লাভলী আক্তার, হৃদয়। চিত্রগ্রহণে ছিলেন দুলাল মিয়া ও রুপসজ্জায় সুমন রায়।

নাটকটির শ্যুটিং স্পটে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা আনোয়ার মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদ ও দৈনিক আমাদের সময়ের ওসমানীনগর প্রতিনিধি রনিক পাল।

নাটকে সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান প্রবাসীর চরিত্রে এবং সাহেদ মোশাররফ কটাই প্রবাসীর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি কুশিয়ারা টিভি ইউটিউব চ্যানেলে শ্রীঘ্রই দেখা যাবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..