সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
সিলেট :: সিলেটে নেতৃবৃন্দের ভালোবাসায় সিক্ত হলেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে। ৫ ফেব্র“য়ারি জামিনে মুক্তি পাওয়ার পর সিলেট কেন্দ্রীয় কারাগার ফটকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ উদ্যোগে তাকে ফুলেল সংবর্ধনা জানান নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে পিযুষ কান্তি দে কে বরণ করে নিয়ে আসেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সারা নগরী। নেতৃবৃন্দ পিযুষ কান্তি দে-কে পেয়ে আনন্দে উলাসিত হন। পিযুষ কান্তি দে-কে নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাজাঙ্গালস্থ অস্থায়ী কার্যালয়ে পৌছলে নেতাকর্মীদেরকে নিয়ে তিনি মিষ্টি মুখ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুপ্রিয় চৌধুরী রাজ, সহ সভাপতি জামাল উদ্দিন রনি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরজু বাঙালী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ নেওয়াজ আলম পলাশ, বাপ্পা পাল, মাজহারুল ইসলাম আলম, নুপুুল সিংহ, সজল কান্তি দে, ফখরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এড. প্রবাল চৌধুরী পুজন, ছাত্রলীগ নেতা উত্তম দেব, মো. পান্না, সিরাজ, ছাত্রলীগ নেতা তপন চৌধুরী, ঋষিকেশ দাস জুয়েল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন, সাজু আহমেদ, সাইফুল আলম, প্রভাকর পাল বাপ্পা, এম. এইচ. মান্না, বিপ্লব এষ, নুর আলম, এম. নোমান, মামুন আহমদ, রাজিব আহমদ, রাজ হোসেন রাজু, মারোয়া আহমদ, এমরান আহমদ, জাহেদ আহমদ, মুনিম আহমদ, ফরহাদ আহমদ, রায়হান অনিক, মদন মোহন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি রেদওয়ান আজাদ চৌধুরী ইফাজ, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ভূইয়া মামুন, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি আরিফ আহমদ সোয়েব, মিজু আহমদ, রুহান আহমদ প্রমুখ।
তিনি সর্বস্তরের নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd