সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর রাস্তা প্রশস্তকরণ করেও যানজট থেকে মুক্তি মিলছে না। বরং রাস্তা প্রশন্তকরণের পরপরই সেটি দখলের মহোৎসব চলছে। আর এই মহোৎসবের কারনে ভোগান্তির স্বীকার হচ্ছেন নগরবাসী। সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও তার শাসন ব্যবস্থায় সিলেটের দীর্ঘদিনের লালিত এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছেন।
মঙ্গলবার বিকেলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর বন্দরবাজার,জিন্দাবাজার, তালতলা ও সুরমা মার্কেট এলাকায় অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে বিপুল পরিমান মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়েছে।
পৃথক এসব অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, আবুল কালাম আজাদ লায়েক, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সিটি কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী মো: তানভীর আহমদ তানিম সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd