সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯
সিলেট :: আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে লড়তে চান এডভোকেট দিলরুবা বেগম কাকলী। তিনি নির্বাচনের আভাস পাওয়ার পর থেকেই এলাকার পাড়া মহলায় মানুষের সাথে কুশল বিনিময়, উঠান বৈঠক, মতবিনিময় সভা অব্যাহতভাবে করে যাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহ করার লক্ষে দিনরাত প্রচার প্রচারণা অব্যহত রেখেছেন।
তিনি দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সেবা করে আসছেন। তিনি আইনজীবী হিসাবে সিলেট জজ কোর্টে নিয়োজিত আছেন।
এডভোকেট দিলরুবা বেগম কাকলী সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন ২৬নং ওয়ার্ডের অধিবাসী। তিনি চাঁদনী ঘাট মাজার বাড়ীর পীর জমীর শাহ (রঃ) এর নাতনী। বর্তমানে বৈবাহিত সূত্রে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার ৭নং ওয়ার্ডের ভোটার। তাঁর স্বামীও একজন আইজীবি হিসেবে সিলেট জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।
এডভোকেট দিলরুবা বেগম কাকলি জানান, আমার একটাই লক্ষ্য, এলাকার অসহায়, বিধবা মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করা, স্বামী পরিত্যক্তা নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করা। নারীদেরকে প্রতিটি কাজে গুরুত্ব দিয়ে নারীদেরকে স্বাবলম্বী করে তুলা। এই মর্যাদাপূর্ণ উপজেলার প্রতিটি নারী যাতে নিরাপদে থাকতে পারে সেই বিষটিকে গুরুত্ব দিয়ে কাজ করব। আমি দীর্ঘদিন থেকে এ উপজেলার বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। এজন্য আমি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে বড় পরিসরে তাদের উন্নয়ন করতে চাই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd