সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : চিত্রনায়ক মান্না না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি । সন্তানের জন্য ১১ বছর কেঁদে এবার বিদায় নিলেন মান্নার মা হাসিনা ইসলাম। আজ (রোববার) দুপুরের পর টাঙ্গাইলের জেলায় নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মান্নার স্ত্রী শেলী মান্না তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
শেলী মান্না বলেন, ‘২০ বছর আগে আমার শ্বশুর মারা যান। ১১ বছর হলো মান্নাকে হারানোর। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়। আজ দুপুরের দিকে তার মৃত্যুর খবর পেয়েছি।’
শেলী মান্না আরও বলেন, ‘অনেক ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি। আফসোস লাগছে অনেক তার সঙ্গে দেখা হয়নি আমার। কাল তার দাফন হবে, শেষবারের মতো শাশুড়ি মা’র মুখ দেখতে যাচ্ছি। ’
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে নায়ক মান্না মৃত্যুবরণ করেন। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় মান্নাকে সমাহিত করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd