সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার হতে ঢাকা-মেট্রো-ট-১৮-৭৯৯৮ নাম্বারের একটি ট্রাক চুরি করে গাড়ী নিয়ে পালানোর সময় হরিপুর বাজারের তারুর হোটেলের সম্মুখ হতে ট্রাক সহ গাড়ী চোর চক্রের দুই সদস্য অাটক করে জৈন্তাপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সদস্যরা৷
এলাকাবাসী সূত্রে জানাযায় গত ১৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ২টায় তাদের আটক করা হয়। অাটককৃতরা হল জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের অাজাদ মিয়ার ছেলে শাহেদ মিয়া(২৮) এবং কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের ইন্তাজ অালীর ছেলে পারভেজ মোশারফ(২৯)৷ শ্রমিক ইউনিয়েনর চাঙ্গীল কার্যালয়ে অাটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সিলেট তামাবিল মহাসড়ক এলাকা হতে এই চক্রের সদস্যরা বেশ কয়েকটি গাড়ী চুরি করেছে বলে তারা জানায়৷ পরে বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবরদেন ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নেতারা৷ খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশে এস অাই অাজিজ শ্রমিক ইউনিয়নের জৈন্তাপুরস্থ চাঙ্গীল অঞ্চলিক কার্যলয়ে গেল তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন৷
এ রির্পোট লেখা পর্যন্ত গাড়ীর মালিক জামাল উদ্দিন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাযায়৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাঈনুল জাকির বলেন- সংবাদ পেয়ে চোর চক্রের দুই সদস্যকে অাটক করে থানায় নিয়ে অাসি৷ অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়ের করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd