সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সকাল থেকেই দমকা হাওয়ার সাথে দেখা দেয় গুড়ি গুড়ি বৃষ্টি। ভোর থেকে ভারী বর্ষণের পর নগরীরর বিভিন্ন¯হানে দেখা দেয় জলাবদ্ধতা।
বিরামহীন বৃষ্টিতে সিলেট নগরীর সুরমা মার্কেট এর পশ্চিমের গলি পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে মার্কেটের ব্যবসায়ীদের। কাস্টমাররা আসতে পারছেনা মার্কেটে ব্যবসায়ীরা মার্কেট থেকে বেরই হতে পারছেন না।
বুধবার বর্ষা মৌসুমের বিরামহীন বৃষ্টির কারণে জনজীবনে নেমে আসে স্থবিরতা। জলাবদ্ধতায় নাকাল হয়ে উঠে জনজীবন। মার্কেটের ভিতরের রাস্তায় জমে থাকা হাঁটু সমান পানিতে আটকা পড়েছে লোকজন। দোকান গুলোতে ঢুকে পড়েছে পানি। প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
মার্কেটের যুব ব্যবসায়ী সমিতির সভাপতি আঙ্গুর আলী জানান, সিটি কর্পোরেশন থেকে কোন ধরনের উদ্ধোগ নেওয়া হচ্ছে না। যার কারণে ব্যবসায়ীরা মিলে যতো টুকু সম্ভব আমরা মার্টের ভিতরের ড্রেইন পরিস্কার ও উন্নয়ন কাজ করছি। ড্রেইন বন্ধ থাকার কারনে মার্কেটের ভিতর থেকে পানি বের হতে পারছেনা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd