সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৩ অক্টোবর বুধবার এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম এ তফসিল ঘোষণা করেন।
প্রসঙ্গত, ৩১ মে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ১০ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd