সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৫০গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ (৪৫) কে আটক করেছে পুলিশ। আটক আব্দুল্লাহ হিন্দু থেকে মুসলমান হওয়ার পর তার নাম আব্দুল্লাহ রাখা হয়। সে উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের মৃত জিতেন্দ্র কুমারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্য এএসআই ইমাম সঙ্গীয় র্ফোস নিয়ে সন্ধ্যা ৭টায় গাজা বিক্রি করার সময় অভিযান চালিয়ে তাকে আটক করে। এই সময় তার কাছে ২৫০গ্রাম গাজা পাওয়া যায়। পরে রাত ৯টায় তাহিরপুর থানায় সোপর্দ করে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক আসামীর বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd