বিশ্বনাথ প্রতিনিধি :: ‘মাদক-জঙ্গি-সন্ত্রাসবাদ নির্মূল, জুয়া বন্ধ ও সুদখোরদের কালো ছোবল থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে সোচ্ছা হওয়ার এবং অবৈধভাবে সরকারি জায়গার গাছ কাটা বন্ধ করতে ও ইতিমধ্যে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে সোমবার সকালে সম্পন্ন হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা। সভায় বিক্রির পূর্বে গরুর দুধ থেকে ‘ননী’ রেখে দেওয়া ব্যবসায়ী ও ড্রাগ লাইসেন্স বিহীন থাকা ফার্মেন্সীর মালিক এবং ভূয়া ডিগ্রিদারি ডাক্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী উত্তাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, উপজেলাবাসীকে সঠিক স্বাস্থ্য সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন ও ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা এবং কমপ্লেক্সের সামন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দালালদের আনাগোনা বন্ধ করতে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি উঠে। জাল কাগজপত্র ও ভূয়া ঠিকানা ব্যবহার করে উপজেলা দেওকলস ইউনিয়নে ‘কৃত্রিম প্রজনন সেচ্ছাসেবী’ পদে কর্মরত ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহনের জন্য সভাকে অবহিত করা হয়। লামাকাজী ইউনিয়নের নদী ভাঙ্গন রোধ করতে সদর উপজেলার বালু মহলের ইজারা বাতিল করা হয়েছে, তাই এখন কেউ সুরমা নদী থেকে বালু বা মাটি উত্তোলন করলে সাথে সাথে স্থানীয় প্রশানকে বিষয়টি জানানোর জন্য সভাকে অবহিত করার হয়।