সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ২, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে গিয়ে এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোর গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি গ্রামের উসমান গণির ছেলে মো. সাগর (১৬)। গতকাল শনিবার দুপুরে জাফলং পিয়াইন নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে স্থানীয় জাফলং নদীতে গোসল করতে নামে সাগর। এসময় হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায় সে। খবর পেয়ে থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সূরতহাল রিপোর্ট তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd