কানাইঘাট ও জৈন্তাপুরে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, চিনি, জিরা ও মহিষ জব্দ

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

কানাইঘাট ও জৈন্তাপুরে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, চিনি, জিরা ও মহিষ জব্দ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কসমেটিকস, চিনি, জিরা এবং ৩টি মহিষ।

সোমবার (০৯ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল। সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস স্কিন সানরাইজ ক্রিম, ১০০ পিস নিভিয়া সফট ক্রিম, ১৭০ পিস বডি স্প্রে, ৯০ কেজি জিরা এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য (সিজারমূল্য) ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

অপরদিকে, একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার সিজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।

উভয় অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে এবং চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা অবৈধ মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..