সিলেট | |
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৫
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ থানাধীন রতনগঞ্জ বালাই হাওরের কুচিয়া খাল নামক স্থানে মোশাররফ নামের ব্যাক্তিকে পূর্বপরিকল্পিভাবে হত্যা করা হয়েছে। উক্ত হত্যা কান্ডে এলাকায় চরম আতংক বিরাজ করছে। খবর নিয়ে জানা যায় যে, জকিগঞ্জ থানাধীন ফুলতলী গ্রামের জামিল আহমদ এর পুত্র মোশাররফ গত ১০/১১/২০১৫ইং তারিখে নান্দ্রিশী গ্রামে ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে ফেরার সময় বালাই হাওরের কুচির খাল নাম স্থানে পৌছা মাত্রই ভিকটিমের হাত পা বেধে জবাই করা হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার ও পুলিশ খবর পেয়ে ভিকটিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থল হইতে আলমত জব্দ করেন ও স্বাক্ষীগণের জবানবন্দি রেকড করেন। পরবর্তীতে ভিকটিমের পিতা জামিল আহমদ বাদী হয়ে আসামী:- আবিদ আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী,বাবর হোসেন চৌধুরী, ফরিদ উদ্দিন চৌধুরী সহ ৪/৫ অজ্ঞাতনামা উল্লেখ করে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার মামলা নং-১৩২/২০১৫ইং। উক্ত হত্যা মামলা সংক্রান্তে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান এর জানতে চাইলে তিনি জানান যে, ভিকটিমের পিতার অভিযোগ ২নং আসামীর সাথে ভিকটিমের পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে এবং আসামীগণ পূর্বপরিকল্পিতভাবে পূর্ব বিরোধের জেরে তার ছেলেকে হত্যা করিয়াছে। বর্তমানে বাদীর মামলাটি রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলমান ও আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
Sharing is caring!

| S | S | M | T | W | T | F |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||

………………………..

Design and developed by best-bd