সিলেটে সাংবাদিক রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

সিলেটে সাংবাদিক রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে পেশাগত দায়িত্ব পালন ও অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ফটোসাংবাদিক রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সিলেটে সদর (কোতোয়ালি) মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-১৬৯০, তারিখ: ১৬/০৮/২০২৬ খ্রিঃ দায়ের করেছেন।

রেজা রুবেল (৪৫) বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, জেলা প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক শ্যামল সিলেট-এর ফটো সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শৌচাগারের টেন্ডার প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ নিয়ে রেজা রুবেল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট (MD Reza Rubel) থেকে একটি ভিডিও পোস্ট করেন। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

এর জের ধরে গত ১৬ আগস্ট রাত ১২:৫৫ ঘটিকায় আখালিয়া ধনুহাটারপাড়স্থ নিজ বাসায় থাকাকালে একটি অজ্ঞাত নম্বর (০১৬০১৮৭৭৫১১) থেকে প্রথমবার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে একই দিন দুপুর ১২:৪৭ মিনিটে অপর একটি নম্বর (০১৭৬০১০৩৮৮২) থেকে ফোন করে রেজা রুবেলের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

অনাকাঙ্ক্ষিত এমন হুমকির মুখে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। উক্ত বিষয়টি ভবিষ্যতে আইনি পদক্ষেপের জন্য সিলেট সদর (কোতোয়ালি) থানায় একটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..