কুলাউড়ায় পুলিশকে ৪০ হাজার টাকার ঘুষ প্রস্তাব, নারীসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

কুলাউড়ায় পুলিশকে ৪০ হাজার টাকার ঘুষ প্রস্তাব, নারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীকে বিদেশ যাওয়া থেকে আটকাতে পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত নিজেই ফেঁসে গেলেন এক নারী।

এ ঘটনায় তাকে ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কুলাউড়া থানায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জেসমিন বেগম (৩৭) এবং ভাটত্তগ্রামের বাসিন্দা ময়নুল ইসলাম চৌধুরী সামাদ (৩২)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেসমিন বেগম দীর্ঘদিন ধরে তার স্বামী মাতাব উদ্দিনকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে আসছিলেন। তার মূল উদ্দেশ্য ছিলো তার স্বামী যেনো কোনোভাবেই বিদেশ যেতে না পারেন। এর আগে একাধিকবার মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও তাতে কোনো সাড়া মেলেনি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জেসমিন বেগম তার সহযোগী সামাদকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হন। এ সময় তারা কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তাকে প্রভাবিত করতে প্রায় ৪০ হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে ঘটনাস্থলেই তাদের আটক করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..