সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জাকে।
এছাড়াও কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে জৈন্তাবার্তার সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সভাপতি দৈনিক কালবেলার মো. আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আইঅন টিভির সিলেট প্রতিনিধি লোকমান আহমদ, কোষাধ্যক্ষ কালের কণ্ঠের গোয়াইনঘাট প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক গ্রীণ টিভির সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনকিলাবের তানজিল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক প্রতিদিনের কাগজের শাহ আলম, পাঠাগার বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির এমদাদুর রহমান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ মিডিয়ার রুবেল আহমদ, নির্বাহী সদস্য যুগভেরীর দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী, উত্তর পূর্বের হারুন আহমদ, প্রতিদিনের বাংলাদেশের মারজানুল আযহার জুনেদ এবং সিলেটের দিনরাতের এবাদুর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব কার্যালয়ে নব-নিযুক্ত কমিটি ঘোষণা করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন ও আলী হোসেন প্রমুখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একসাথে কাজ করবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd