মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হলেন সিলেটের এনায়েত করিম

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হলেন সিলেটের এনায়েত করিম

নিজস্ব প্রতিবেদক :: মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হিসেবে মো. এনায়েত করিম চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনায়েত করিম চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)’র মহা ব্যবস্থাপক পদে গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ হতে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

এর আগে এনায়েত করিম যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাস্টমার অপারেশনস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুর গ্রামের মো: ফজলুল করিম চৌধুরী ছেলে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..