সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
আজ ২৪ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের ২৫তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। দিনটি উপলক্ষে তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছেন।
মরহুম আবদুল মান্নান ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামের একজন সাহসী যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জীবদ্দশায় তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেমের জন্য এলাকায় সুপরিচিত ছিলেন।
তার ছেলে রাসেল আহমদ বলেন, আজ আমার বাবার ২৫তম মৃত্যুবার্ষিকী। সবার কাছে আমার বাবার জন্য দোয়া কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি শুধু পরিবারের অভিভাবকই ছিলেন না, ছিলেন এলাকার মানুষের আস্থার প্রতীক।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd