সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ক্রাইম সিলেট ডেস্ক :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সফরে সিলেট আসছেন। শুক্রবার ও শনিবার (২০-২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ এসে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন।
সকাল শেষে তিনি জুম্মার নামাজ আদায় করবেন হযরত শাহজালাল (রহ:) মসজিদ-এ। নামাজ শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
পরে তিনি দরগাহ হযরত শাহজালাল (রহ:) থেকে হযরত শাহপরান (রহ:) মাজার-এর উদ্দেশ্যে রওনা হবেন এবং জিয়ারত করবেন। এরপর গাজী বুরহান উদ্দিনের মাজার-এ জিয়ারত করবেন। সন্ধ্যায় দক্ষিণ সুরমার তেতলিতে এক ইফতার মাহফিলে যোগদান করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
এছাড়া নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেল-এ সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। সফর শেষে শনিবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd