পাঁচ দিনের সফরে সিলেটে আসছেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পাঁচ দিনের সফরে সিলেটে আসছেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) সহ বৃহত্তর সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম সিলেটে সফর।

বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক সফরসূচী থেকে জানা গেছে, এদিন সকাল ১২টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানো হবে এবং পরে তিনি সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন।

মন্ত্রীর এই পাঁচ দিনের সফরে রয়েছে গুরুত্বপূর্ণ সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে জুমার নামাজ আদায় করবেন। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
শনিবার সকালে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর বরূনা মাদ্রাসা পরিদর্শন এবং পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে পৈতৃক নিবাস কমলগঞ্জে দাদা-দাদীর কবর জিয়ারত শেষে বিকেলে সিলেটের কুমারপাড়ার বাসায় ফিরবেন।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সোমবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুরে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

প্রসঙ্গ উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। নির্বাচনে তিনি ১১ দলীয় জোটের প্রার্থী জয়নাল আবেদীনকে পরাজিত করেন। এর আগে তিনি সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়রের দায়িত্ব সফলভাবে পালন করেন। গত মঙ্গলবার তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকা ও বৃহত্তর সিলেটের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..