সিলেট-৪ আসনে আরিফের ম্যাজিক: ‘ঘরের ছেলে’কে হারিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিশাল জয়

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিলেট-৪ আসনে আরিফের ম্যাজিক: ‘ঘরের ছেলে’কে হারিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিশাল জয়

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৪ আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। বেসরকারি সূত্রে প্রাপ্ত ফলাফলে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত আসনটির ১২৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৭৬ ভোট। অর্থাৎ আসনটিতে ১ লাখ ১৫ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে পরাজিত করে বিজয়ী হয় ধানের শীষ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..