সিলেটে যাত্রীবেশে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার, সিএনজি উদ্ধার

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

সিলেটে যাত্রীবেশে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার, সিএনজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে যাত্রীবেশে সিএনজি অটোরিক্সা ব্যবহার করে ছিনতাই করা একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ওসমানীনগরের কাশিরকাপন গ্রামের সেলিম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম নাজিম (২৪) এবং শাহপরাণ থানার দলইপাড়া এলাকার মৃত জামাল খানের দুই ছেলে ফয়সল আহমদ (২৫) ও হৃদয় খান (২৩)।

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি দুপুরে সাদেকুর রহমান নামে এক পুলিশ সদস্য মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজার যাওয়ার উদ্দেশ্যে ‘নাঈম এন্ড হাদী’ নামীয় একটি সিএনজিতে (সিলেট-থ-১২-৬৮৬২) ওঠেন। নাইওরপুলস্থ দারাজ অফিসের সামনে পৌঁছামাত্র সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকুর ভয় দেখিয়ে তার পকেটে থাকা বোনের বিয়ের জন্য রাখা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে শাহপরাণ থানার নূরপুর এলাকার একটি গ্যারেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়। পরে চালক নাজিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বিআইডিসি ও দলইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
* গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে এর আগেও একটি ডাকাতির মামলা রয়েছে।

আসামিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটে অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..